1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৬০৬ সময় দর্শন

 সংবাদ ডেস্ক: পালা গানে আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বুধবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্‌সামছ জগলুল হোসেনের আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন আমলে নিয়ে এই আদেশ দেন। অন্য দুই আসামি হলেন, ইউটিউব চ্যানেলের সত্ত্বাধিকারী শাজাহান ও ইকবাল।

এর আগে গত ২ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। এরপর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান আল্লাহকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। শয়তান, মুনাফিক, দুইমুখী বলেও গালি দেন।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকে রিতা দেওয়ানের শাস্তির দাবিও করেন। এরপর তিনি বিষয়টি নিয়ে ক্ষমা চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host