1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 55.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ভাঙ্গুড়ায় মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) উপজেলার পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই কর্মশালা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজন করে।

এতে উপজেলার ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী, ২০ জন শিক্ষক এবং ২০ জন অভিভাবক অংশ গ্রহণ করেন।

দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ্ নায়ক। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাব-এর আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন, কো-অর্ডিনেটর অহিদুজ্জামান লিটন প্রমুখ।

কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা ও মনোচিকিৎসক মোহাম্মদ মকছুদ মালেক।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মানসিক বিকাশ, মানসিক সংকট, কাউন্সেলিং, প্রেরণা (মোটিভেশন),হাইপার ও হাইপো আচরণসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে করণীয় সম্পর্কেও আলোচনা করা হয়। পরে অংশ গ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।

২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host