1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে: ডিএমপি কমিশনার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী আবারও যুদ্ধের শঙ্কা: রণপ্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের আজ মহান মে দিবস ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

ডিসেম্বরে ভারত সফরে যাবেন পুতিন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫২ সময় দর্শন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের ডিসেম্বরে ভারতে সফরে যাবেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্রেমলিন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়া থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতের ওপর শুল্ক আরোপ করেছে এবং ভারত-রাশিয়ার সম্পর্ক আরো জোরদার হয়েছে।

ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এএফপিসহ অন্যান্য সংবাদমাধ্যমকে জানান, আগামী সোমবার চীনে এক আঞ্চলিক শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। সেখানে ‘ডিসেম্বরের সফরের প্রস্তুতি নিয়েও’ আলোচনা হবে।

রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনায়  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাস্তি হিসেবে ভারতীয় পণ্যে শুল্ক আরোপ করেছেন। এ পদক্ষেপের মাধ্যমে মস্কোকে চাপ দেওয়ার চেষ্টা চলছে, যাতে তারা ইউক্রেনে হামলা বন্ধ করে।

রাশিয়ার রাষ্ট্রীয় বাজেটে আয়ের অন্যতম প্রধান উৎস হলো জ্বালানি খাত। আবার তারা ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশও বটে। সোভিয়েত আমল থেকেই দুই দেশের উষ্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার পর থেকেই দেশটির পশ্চিমা মিত্ররা রাশিয়ার রপ্তানি আয় বন্ধে নানা পদক্ষেপ নিয়েছে।

তবে রাশিয়া ইউরোপের পরিবর্তে ভারত ও চীনের মতো দেশের কাছে তেল বিক্রি করতে সক্ষম হয়েছে। ফলে তাদের কয়েকশ’ কোটি ডলারের তেলের অর্থপ্রবাহ অব্যাহত রয়েছে।

ভারত জানায়, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় প্রচলিত সরবরাহ ব্যাহত হয়। তাই তারা রাশিয়া থেকে তেল আমদানি করেছে।

ইউক্রেনে হামলার কারণে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এরপর থেকেই পুতিন তার বিদেশ সফর অনেক কমিয়ে দিয়েছেন।ভারত আইসিসি’র সদস্য নয়। তাই পুতিনকে গ্রেফতার করার কোনো বাধ্যবাধকতা তাদের নেই।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host