1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নারীদের পোশাক নিয়ে কুরুচিকর মন্তব্য : জলিলকে বয়কট শাওনের

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৫৫৭ সময় দর্শন

দেশজুড়ে চলমান ধর্ষণবিরোধী আন্দোলনের মাঝে এক ভিডিওবার্তায় ধর্ষণের কারণ হিসেবে নারীদের পোশাককে দায়ী করেন অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল। শনিবার নিজের ফেইসবুক পেইজে প্রকাশিত ওই ভিডিও বার্তায় তিনি নারীদের ‘শালীন’ পোশাক পরার আহ্বান জানান। এই ভিডিওটি তার স্ত্রী অভিনেত্রী বর্ষাও নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শেয়ার করেছেন। এরপর আজ রবিবার অনন্ত জলিলকে বয়কটের ঘোষণা দেন খ্যাতিমান অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী আজ বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ‘আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়াকর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সম্বলিত ভিডিও বার্তা দেয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম।’ 

উল্লেখ্য, অনন্ত জলিল তার ভিডিওর এক পর্যায়ে বলেছেন, ‘শালীন ড্রেস পরলে যারা বখাটে ছেলে যাদের মাথায় ধর্ষণের চিন্তা-ভাবনা আসে, তারাও কোনও এই ধরনের চিন্তা করবে না। শ্রদ্ধার সঙ্গে তোমার দিকে তাকাবে। এবং তাকিয়ে থাকার পর চোখ নিচের দিকে নিয়ে তোমাকে সম্মান জানাবে।’

এর প্রতিক্রিয়ায় ভিডিওর কমেন্টবক্সে জাস্টিন অ্যান্থনি নামের একজন লিখেন, ‘মাদ্রাসার যে ছাত্রটাকে বলাৎকার (ধর্ষণ) করা হয়েছে, তার পোশাকে কি প্রবলেম ছিল? চতুর্থ শ্রেণি ও সপ্তম শ্রেণিতে পড়া বাচ্চা মেয়েগুলোর পোশাকে কি অনেক সমস্যা ছিল?’

বলা বাহুল্য যে, অনন্ত জলিল এই প্রশ্নের জবাব দিতে পারেননি!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host