1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময়

শহীদ আবু সাঈদের পরিবারের জন্য ইফতার পাঠালেন তারেক রহমান

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২০২ সময় দর্শন

জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদের পরিবারের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল (শুক্রবার) সন্ধ্যায় পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান রংপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ। সেখানে আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে তারেক রহমানের পাঠানো ইফতার সামগ্রী তুলে দেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম।

এ সময় সাইফুল ইসলাম বলেন, আবু সাঈদের ত্যাগ জাতি আজীবন মনে রাখবে। তার পরিবারের পাশে বিএনপি আছে এবং সব সময়ই থাকবে ।

এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহামুদুন নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মণ্ডল, সদস্য সচিব ইয়াতিমুল হক লিটন, মদনখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সাজু, সাধারণ সম্পাদক শাহজাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনকালে গত বছরের ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ।

এ ঘটনায় গত বছরের ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পিবিআইকে তদন্তের ভার দিয়েছেন আদালত। এছাড়া মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অনুসন্ধানের তালিকায় রয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host