1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বীরগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৩৭ সময় দর্শন

বীরগঞ্জে আজ ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজাহার আলী (৬২) নামে এক গরু ব্যবসায়ী নিহত এবং দু’জন আহত হয়েছেন।

মৃত আজাহার আলী(৬২)উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের ভুলু দেওয়ানের ছেলে।

বীরগঞ্জ থানার ওসি পরিদর্শক আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় জেলার বীরগঞ্জ-কাহারোল সড়কের প্রেমবাজার নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশের সূত্রটি জানায়, আজ শনিবার দুপুরে ৩ জন একটি মোটরসাইকেলে গরু কিনতে বীরগঞ্জ থেকে জেলার কাহারোল হাটে যাচ্ছিলেন। এ সময় বীরগঞ্জ-কাহারোল পাকা রাস্তার প্রেমবাজার নামক স্থানে  বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই আজাহার আলী নামের একজনের মৃত্যু হয়।

মোটরসাইকেলের অপর দু’জন আরোহী জেলার বীরগঞ্জ উপজেলার  বলদিয়াপাড়া গ্রামের  আফসার আলীর পুত্র রেজাউল ইসলাম (৪০) ও একই উপজেলার প্রসাদপাড়ার গ্রামের শুকুর আলীর পুত্র মফেল সরকার (৬৫) গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন তাদের দু’জনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছে।

বীরগঞ্জ থানার ওসি পরিদর্শক আব্দুল গফুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাক ঢাকা মেট্রো ট- ১৬-৮৮১৪ ট্রাকটি আটক করা হয়ছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host