1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন

রোগীর অস্ত্রোপচার শেষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন চিকিৎসক

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২৭৮ সময় দর্শন

হৃদরোগে আক্রান্ত হয়েই কর্তব্যরত অবস্থায় হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন আহমেদ মাহের নামের এক হৃদরোগ বিশেষজ্ঞ। মিশরের কায়রোর নাসের ইনস্টিটিউট ফর কার্ডিওলজি অ্যান্ড সার্জারির একজন কার্ডিয়াক সার্জন ছিলেন তিনি। 

শনিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টা ধরে চলা কঠিন এক অস্ত্রোপচার সম্পন্ন করার কিছুক্ষণ পরেই সহকর্মীদের সামনেই ঢলে পড়েন তরুণ এই সার্জন।

চিকিৎসা সূত্র জানিয়েছে, অপারেশন রুমেই ডা. মাহেরের ক্লান্তির লক্ষণ দেখা গিয়েছিল। তবে দায়িত্বে অবহেলা না করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রোগীর যত্ন নিয়েছিলেন তিনি। পরে ক্লান্ত হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে তাকে পুনরুজ্জীবিত করার জন্য তার সহকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালান। তা সত্ত্বেও তার হার্টবিট পুনরায় সচল করা যায়নি।

কায়রোর জাতীয় হার্ট ইনস্টিটিউটের সাবেক ডিন ডা. গামাল শাবান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি শেয়ার করে বলেছেন, ‘ডা. আহমেদ মাহের দীর্ঘ পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের দায়িত্ব সম্পন্ন করার পর হঠাৎ করেই ঢলে পড়েন। তিনি তার সহকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেছিলেন এবং ক্লান্ত বোধ করছিলেন। কিছুক্ষণ পরেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তার সহকর্মী কার্ডিওলজিস্টরা তাকে বাঁচানোর জন্য লড়াই করেছিলেন কিন্তু পারেননি।’

ডা. শাবান আরও বলেন, ‘তিনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন। তবে সৃষ্টিকর্তা ডা. আহমেদ মাহেরের দয়ালু এবং কোমল আত্মাকে শান্তি দিন, এই কামনা করছি।’

 

সূত্র : যুগান্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host