1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী পাবনায় নিখোঁজের ৭ দিন শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যায় ইসরাইলের ’নির্লজ্জ স্বীকারোক্তির’ তীব্র নিন্দা ইরানের

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৬ সময় দর্শন

ইসরাইল হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মঙ্গলবার ইরান এটিকে ইসরাইলের ’নির্লজ্জ স্বীকারোক্তি’ বলে অভিহিত করেছে ।

জাতিসংঘ থেকে এএফপি এ খবর জানায় ।

ইরান এটিকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে এর প্রতিক্রিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ন্যায্যতাও দাবি করেছে। এ বছরের শুরুর দিকে তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা অভিযোগে ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ মহাসচিবকে লেখা এক চিঠিতে বলেছেন, ’এই ’নির্লজ্জ স্বীকারোক্তির মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে, এই হত্যাকাণ্ডের দায় সুম্পূর্ণভাবে ইসরাইলের। এবং কাৎজের বক্তব্যে প্রমাণ হয় যে ইরান প্রতিশোধ হিসেবে ইসরাইলে হামলা চালিয়ে সঠিক কাজই করেছে।

সোমবার ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ স্বীকার করেন যে তার দেশ ইসমাইল হানিয়াকে হত্যার জন্য দায়ী। প্রথমবারের মতে তিনি প্রকাশ্যে একথা স্বীকার করেন।

এ বছরের ৩১শে জুলাই তেহরানের একটি গেস্ট হাউসে হানিয়াকে হত্যা করা হয়। ইসরাইলি এজেন্টরা সপ্তাহ আগে একটি বিস্ফোরক ডিভাইস স্থাপন করে এই হত্যাকাণ্ড ঘটায়।

ইরান এই ঘটনার জন্য প্রথম থেকেই ইসরাইলকে দায়ী করে এলেও সোমবারের আগ পর্যন্ত ইসরাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করেনি।

ইরান অক্টোবরে ইসরাইলের দিকে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা হানিয়া হত্যার প্রতিশোধ হিসেবে দেখা হয়। তবে ইসরাইল দাবি করেছে যে তারা তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিত্রদের বিমান বাহিনীর দ্বারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রদূত ইরাভানি হানিয়াকে ইসরাইলের হত্যা ’জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেন এবং বলেন কাৎজের বক্তব্যে প্রমাণ হয় যে ইরান প্রতিশোধ হিসেবে ইসরাইলে হামলা চালিয়ে সঠিক কাজ করেছে।

গত ২৭ সেপ্টেম্বর ইসরাইল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে বৈরুতে বোমা হামলায় হত্যা করে। এর পরে গাজায় ১৬ অক্টোবর হানিয়ার উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ারকেও হত্যা করা হয়।

ইসরাইয়েলের কর্মকর্তারাদের অভিযোগ সিনওয়ার ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মূল পরিকল্পনাকারী। এ হামলা গাজা উপত্যকায় চলমান যুদ্ধের সূত্রপাত করে। যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ফিলিস্তিনি ভূখণ্ডের অনেকাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host