1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজের ঘর থেকে অভিনেত্রী তেকুউচি’র মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২২ সময় দর্শন

জাপানের পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইউকো তেকুউচি। টোকিওতে নিজের ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে বিবিসি জানায়, ৪০ বছর বয়সী তেকুউচি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার ভোরে টোকিওর শিবুয়া ওয়ার্ডের বাসাতে তেকুউচিকে মৃতদেহ উদ্ধার করেন তার অভিনেতা স্বামী তাইকি নাকাবায়াশি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তেকুউচিকে মৃত ঘোষণা করেন।

দুই সন্তানের মা তেকুউচি জাপানে প্রথম সারির তারকা ছিলেন। জনপ্রিয় এ অভিনেত্রী অনেক সিনেমা ও টিভি সিরিজে কাজ করেছেন। নারী গোয়েন্দা নিয়ে এইচবিও’র আলোচিত সিরিজ ‘মিস শার্লক’-এর নাম ভূমিকায় ছিলেন তেকুউচি।

২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ক্যারিয়ারের তুঙ্গে ছিলেন তিনি। সেসময় টানা তিন বছর জাপানিজ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতে নেন তেকুউচি। এখন পর্যন্ত তেকুউচির মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা হিসেবে নিশ্চিত না হলেও গত কয়েক মাসে জাপানে কয়েকজন তারকা আত্মাহুতি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host