1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

কাগজের নৌকা ভাসাতে গিয়ে ভেসে গেল হুজাইফা

মো: মনিরুজ্জামান ফারুক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২২৪ সময় দর্শন

ছোট্ট শিশু হুজাইফা (৫)। বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার হাবিলী গোপালপুর গ্রামে। তার পিতার নাম সবুজ আলী। ক’দিন আগে মায়ের সঙ্গে পাবনার ভাঙ্গুড়ায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল সে। কিন্তু গত মঙ্গলবার দুপুরে মহল্লার অন্য শিশুদের সঙ্গে বড়াল নদীতে কাগজের নৌকা ভাসাতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় হুজাইফা। একদিন পর বুধবার সকালে ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই পরিবারটিতে বইছে শোকের মাতম।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে হুজাইফাসহ কয়েকজন শিশু পৌরশহরের কলেজপাড়া এলাকায় বড়াল নদীতে কাগজের নৌকা ভাসাচ্ছিল। কিছুক্ষণ পর নদী থেকে কাগজের নৌকাটি তুলে আনতে পানিতে নামে হুজাইফা। এ সময় পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় সে। ঘটনা জানার পর তার আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন নদীতে উদ্ধার তৎপরতা চালায়। খবর পেয়ে থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরিদল এসে প্রায় ৭ ঘণ্টা উদ্ধার কাজ চালান। এতেও খোঁজ মেলেনি ছোট্ট হুজাইফার। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে বড়াল নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তার স্বজনরা এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এ সময় বাড়িটিতে কান্নার রোল পড়ে যায়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host