1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

গোদাগাড়ীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ সময় দর্শন

রাজশাহী গোদাগাড়ীতে জেলা ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ শ্রী রঞ্জিত কুমার (৩০) কে গ্রেপ্তার করেছে। শনিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহীর পুলিশ সুপার আনিসুজ্জামানের দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলমের তত্ত্বাবধানে এবং ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই মাহাবুব আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে গোদাগাড়ী চাপাল এলাকায় বায়তুস সালাম জামে মসজিদের সামনে রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জগামী পাঁকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে। এসময় শ্রী রঞ্জিত কুমার (৩০) কে ৩ কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেপ্তার করে। রঞ্জিত কুমার উপজেলার মোল্লাপাড়া গ্রামের শ্রী কুরান চয় এর ছেলে।

এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানার মামলা নং–০৩, তাং–০২/১১/২০২৪ খ্রিঃ, ধারা–২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনীর ১৯ (ক)/৪১ মামলা হয়। মামলাটি তদন্তাধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host