1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়া-নওগাঁ সড়ক পাকাকরণে ধীরগতি : জনদুর্ভোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৯১ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা :

পাবনার ভাঙ্গুড়া-নওগাঁ সড়ক পাকাকরণে ধীরগতির কারণে জনদুর্ভোগ বেড়েছে। প্রায় তিন মাস আগে ঠিকাদার পাটুল বাজার থেকে নৌবাড়িয়া বিশাার নালা পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার ইট তুলে খোয়া ভেঙ্গে এলামেলো ভাবে ফেলে রেখেছে। উপরন্ত সড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে গর্ত ও জলাবদ্ধা সৃষ্টি হয়েছে। ফলে এ পথে যানবাহন চলাচলে মারাত্মক বিঘœ ঘটছে। এছাড়া উপজেলার খানমরিচ ও দিলপাশার ইউনিয়নের অধিবাসীদের যোগাযোগের বিকল্প সাব-মারসিবল রাস্তাগুলো বন্যার পানিতে ডুবে যাওয়ায় তাদের যাতাযাতের ক্ষেত্রে এই সড়কটি এখন একমাত্র ভরসা।

পাটুল গ্রামের সোহেল আহমেদ বলেন,খোয়াগুলো বিছিয়ে রোলিং করে না রাখায় মানুষের চলাচলে খুব কষ্ট হচ্ছে। এজন্য গ্রামবাসী সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছে।


জানাগেছে,এলজিইিডি’র এই সড়কের নৌবাড়িয়া হতে ময়দানদীঘি পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্য ৫ কোটি টাকা বরাদ্ধ হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র লিমিটেড ওয়ার্ক ওর্ডার পান কিন্তু তারা নিজে কাজিটি না করে রেজোয়ান আহমেদ নামের এক ঠিকাদারকে সাবকন্ট্রাক্ট দিয়েছেন। সাব-ঠিকাদার রেজোয়ান জানান,অগ্রগতি অনুযায়ী বিল না পাওয়ার কারণে কাজ বিলম্ব হচ্ছে। তবে মঙ্গলবার থেকে পুনরায় কাজ শুরু করা হয়েছে বলে তিনি জানান।

উপজেলা ্প্রকৌশলী আফ্রোজা পারভিন বলেন,ঠিকাদার ধাপে ধাপে কাজটি করলে বিল পেতে অসুবিধা হতো না। তারপরও জনদুর্ভোগ লাঘবে পাকাকরণের কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host