1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস ভাঙ্গুড়ায় ইউএনও’র উদ্যোগে ৫ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপণ মেসওয়াকের তাৎপর্য ও ফজিলত ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস ঈশ্বরদীতে শ্রমিক অবরোধে তীব্র যানজট

পাবনার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন নাহিদ হাসান খান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৩ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য পাবনা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি বুধবার(২০সেপ্টেম্বর)এই ফলাফল প্রকাশ করেন।

মোহাম্মদ নাহিদ হাসান খান প্রায় দুই বছর ধরে ভাঙ্গুড়ার ইউএনও হিসাবে কর্মরত আছেন। তিনি যোগদানের পরপরই উপজেলা পরিষদের শিশু পার্কে একটি সুদর্শন লাইব্রেরি নির্মাণ করেন। অফিসার্স ক্লাবে প্রতিষ্ঠা করেন ল্যাংগুয়েজ ক্লাব। যেখানে স্কুল-কলেজের ছেলে-মেয়েদের সার্বক্ষণিক বই পড়া ও জ্ঞান চর্চার নতুন দ্বার উন্মোচিত হয়। সেই সঙ্গে ভাষা ক্লাবে এসে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় দক্ষতা অর্জনের সুয়োগ ঘটে। তার ঐকান্তিক প্রচেষ্টায় শিল্পকলা হয়ে ওঠে স্বনির্ভর। এখানে সঙ্গীত সাধনায় নিয়মিত আড্ডা জমে।

উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন ও শিক্ষার মানোন্নয়নে তিনি বিশেষ অবদান রাখেন। যেসব প্রতিষ্ঠানে ড্রপ আউটের হার বেশি সেখানে তার বিশেষ উদ্যোগে স্বল্প সময়ে এই হার অনেক নি¤œগামী হয়। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য তিনি চালু করেন বিশেষ ক্লাশ। স্কুল আঙ্গিনার সৌন্দর্য ফুটিয়ে তোলা এবং ফুল বাগানের প্রতি বাচ্চাদের আকৃষ্ট করতে প্রতিটি বিদ্যালয়ে তিনি রোপন করেন বাগান বিলাস। এভাবেই শিক্ষা ও পরিবেশের উন্নয়ন ঘটান তিনি। শিশুদের মানসিক বিকাশ ও নৈতিকতার উপর রচনা করেন নানা রকম প্রবন্ধ। প্রাথমিক শিক্ষায় আধুনিক প্রযুক্তি ও শিক্ষার্থীর পাঠক্রম সংক্রান্ত তার গবেষনামুলক লেখা পাঠকদের দারুণভাবে উদ্বুদ্ধ করে। তার প্রতিটি লেখা জাতীয়,স্থানীয় ও অন-লাইন পোর্টালে গুরুত্বেও সাথে প্রকাশ হয়। জাতীয় দিবসগুলো বর্ণাঢ্যরুপে উপভোগ্য করে তুলতে তার প্রচেষ্টা প্রশংসনীয়। এসব অনুষ্ঠান দর্শনে হাজারো মানুসের আগমনে প্যারেড মাঠ পরিনত হয় মিলন মেলায়।

২০২৩ সালের শিক্ষা পদক বাছাই কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ নির্বাচনের জন্য নমিনেশন আহবান করলে ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান তার যোগ্যতা নিরুপনে যাবতীয় তথ্য-উপাথ্য দাখিল করেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে শিক্ষা পদক কমিটি সার্বিক বিবেচনায় তাকে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত করেন।
উল্লেখ্য,জনাব নাহিদ হাসান খান ২০২২ সালেও জেলা শিক্ষা পদক কমিটি কর্তৃৃক শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন। মি: নাহিদ হাসান খানের সহধর্মিনী নুসরাত জাহান একজন প্রকৌশলী। তাদের ঘর আলো করে আছে কন্যা নামিরা ও পুত্র নেহান।।

এদিকে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় ভাঙ্গুড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমাজসেবা অফিসার মো: জাহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host