1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

কোরিয়ান সিনেমায় দেখা যাবে বাঙালি নায়িকাকে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৫২৮ সময় দর্শন
কোরিয়ান সিনেমায় দেখা যাবে বাঙালি নায়িকাকে

বিনোদন ডেস্ক

কোরিয়ান সিনেমা বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। অস্কার থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারের পাশাপাশি দর্শকের কাছেও দক্ষিণ কোরিয়ার সিনেমার জনপ্রিয়তা প্রথম সারিতে। সেই কোরিয়ান সিনেমাতেই পা রাখছেন কলকাতার তরুণ অভিনেত্রী এনা সাহা।

তার শুরুটা করেছিলেন টিভি সিরিয়াল দিয়ে। এরপর বড় পর্দায় এসে নিজের অবস্থান পোক্ত করেন। শুধু তাই নয়, এই অল্প বয়সে প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন তিনি। এবার এনার পদযাত্রা কোরিয়ার উদ্দেশ্যে।

জানা গেছে, এই সিনেমার প্রযোজক জ্যাকি চ্যানের সহকারী ইয়াং জান জিং। বিশ্বখ্যাত তারকা জ্যাকি চ্যানকেও দেখা যেতে পারে এতে। যদিও সেটা এখনো চূড়ান্ত হয়নি। এই সিনেমার প্রেক্ষাপট বেশ পুরনো। এতে এনা সাহাকে একজন ভারতীয় রানির ভূমিকায় দেখা যাবে। তার বিপরীতে থাকবেন কোরিয়ার দুই জনপ্রিয় নায়ক।

সিনেমাটির ৬০ শতাংশ শুটিং হবে কোরিয়ায় এবং বাকি ৪০ শতাংশ ভারতে। এনা যেহেতু ভারতীয় রানির চরিত্রে থাকছেন, তাই তার সংলাপের অনেকটা জুড়ে থাকবে হিন্দি। বাকিটা করা হবে ডাবিং। আগামী ফেব্রুয়ারিতেই সিনেমাটির শুটিং শুরু হবে।

এদিকে এনা সাহা এখন ব্যস্ত রয়েছেন ‘মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননি’ সিনেমার কাজে। এটি নির্মাণ করছেন শিলাদিত্য মৌলিক। এছাড়া তিনি অভিনয় করছেন পাভেল পরিচালিত ‘ডাক্তার কাকু’ সিনেমায়। যেখানে বাবা-ছেলের ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋদ্ধি সেন। তাদের সঙ্গী হচ্ছেন এনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host