1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী সীমান্তে বিএসএফের আরও ৮টি পুশইনের অপচেষ্টা প্রতিহত করল বিজিবি ইসরায়েলি হামলায় লেবাননে আরও ২১ জন নিহত

স্ত্রীর টানে যুক্তরাষ্ট্রে অপূর্ব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৫২ সময় দর্শন
স্ত্রীর টানে যুক্তরাষ্ট্রে অপূর্ব

বিনোদন প্রতিবেদক//

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তৃতীয় বিয়ে করেছেন গত ২ সেপ্টেম্বরে। পাত্রীর নাম শাম্মা দেওয়ান। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর অবকাশ কিংবা হানিমুনে যাওয়া হয়নি তাদের। কারণ শাম্মার জন্ম ও বেড়ে ওঠা মার্কিন মুলুকে। আর সেখানে একটি স্বনামধন্য গাড়ির কোম্পানিতে কর্মরত আছেন তিনি। অবশেষে স্ত্রীর টানে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন অপূর্ব।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন অপূর্ব। তবে তার হাতে থাকা কাজগুলো সম্পন্ন করেই দেশ ত্যাগ করেছেন তিনি। সেখানে গিয়ে স্ত্রীর সঙ্গে অবকাশ যাপন করবেন। আর আগামী বছর ফেব্রুয়ারিতে তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে, শোবিজের বহু তারকা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। কেউ আবার নাগরিকত্ব নিয়ে রেখেছেন। সম্প্রতি ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানও গ্রিন কার্ডের জন্য বাইডেনের দেশে আবেদন করেছেন। এবার অপূর্ব পা রাখলেন যুক্তরাষ্ট্রে। স্ত্রীর সুবাদে তিনিও কি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেবেন!

২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। ব্যক্তিগত কারণ দেখিয়ে ৯ বছরের সংসারের ইতি টানেন তারা। অপূর্ব-অদিতি দম্পতির একমাত্র সন্তান আয়াশ। করোনাকালে ২০২০ সালের ১৭ মার্চ বিচ্ছেদের কথা জানান অদিতি।

এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয় তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host