1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন

আবারও ঢাকায় কৌশানী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৫১৫ সময় দর্শন
আবারও ঢাকায় কৌশানী

অনলাইন ডেস্কঃ

প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। সিনেমার নাম ‘পিয়া রে’। এর শুটিংয়ে অংশ নিতে গত সেপ্টেম্বরে ঢাকায় আসেন কলকাতার এই অভিনেত্রী। এবার শেষ লটের শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এলেন কৌশানী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান। তিনি বলেন, ‘বিকাল ৩টার বিমানে কলকাতা থেকে ঢাকায় রওনা হয়েছে কৌশানী। এরপর এয়ারপোর্ট থেকে সরাসরি চাঁদপুর যাবে। আর আগামীকাল থেকে তিনি শুটিংয়ে অংশ নেবেন। আশা করি, টানা কাজের মাধ্যমে ৩০ নভেম্বরের মধ্যে সিনেমার ক্যামেরা ক্লোজ করতে পারব।’

সেলিম আরও জানান, এর পরপরই সাজেকে যাবেন কৌশানী। সেখানে গানের দৃশ্য ধারণ হবে।

পূজন মজুমদারের ‘পিয়া রে’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। কৌশানী ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও অভিনয় করছেন এতে।

এর আগে, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেন কৌশানী। তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিগঞ্জের সিনেমা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host