1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

অ্যারাবিক ঢঙে হাজির হলেন নুসরাত ফারিয়া

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৬৯ সময় দর্শন
অ্যারাবিক ঢঙে হাজির হলেন নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি ইতিমধ্যেই কণ্ঠশিল্পী হিসেবেও সুনাম কুড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। প্রকাশ পেল তার নতুন গান ‘হাবিবি’। সেখানে অ্যারাবিক ঢঙে হাজির হয়েছেন এই তারকা।

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে আজ প্রকাশ হয়েছে ফারিয়ার ‘হাবিবি’। যার অন্তরাটুকু এমন ‌‘বেবি বেবি হবে কি আমার হাবিবি’। গানের কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। সাড়ে তিন মিনিটের এই দৃশ্যে বরাবরের মতোই লাস্যময়ী রূপে দেখা গেছে ফারিয়াকে।

গানটি প্রসঙ্গে ফারিয়া বলেন, ‌‌‘এটা অ্যারাবিক ফিউশন পপ টিউনের একটা গান। এটি আইটেম সংয়ের ঢঙে সুর করা হয়েছে। মুম্বাইয়ে আস্ত এক মহলে এর শুটিং করেছি। আমি বলবো, এটা আমার সবচেয়ে বিলাসবহুল একটা মিউজিক ভিডিও। কোনোরকম কার্পণ্য করিনি, যতটা পেরেছি ততটাই সুন্দর করে করার চেষ্টা করেছি।’

‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে সামনে আসেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এরপর প্রকাশ করেন ‘আমি চাই থাকতে’। ‘হাবিবি’ তার তিন নম্বর সিঙ্গেল। এর মধ্যে আবার শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘যদি কিন্তু তবুও’তেও গেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host