1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

১৩ দিন পর গোসল করলেন নায়ক!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪০৬ সময় দর্শন
১৩ দিন পর গোসল করলেন নায়ক!

বিনোদন প্রতিবেদক/

সম্প্রতি চাঁদপুর শেষ হয়েছে ‘প্রিয়া রে’ সিনেমার প্রথম লটের শুটিং। এতে অংশ নিতে কলকাতা থেকে ছুটে আসেন টালিউড নায়িকা কৌশানী মুখোপাধ্যায়। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল’র প্রযোজনায় এতে তার বিপরীতে আছেন নায়ক শান্ত খান। অভিনয় করছেন রাখাল চরিত্র। আর এই চরিত্রটি ফুটিয়ে তুলতে ১৩ দিন পর গতকাল গোসল করেছেন এই চিত্রনায়ক।

শান্ত খান বলেন, ‘চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতেই গোসল করিনি। কেবল পারফিউম ব্যবহার করে থেকেছি। ছবির চরিত্রের জন্যই এই শর্ত ছিল পরিচালকের। অবশেষে শুটিং বিরতি দিলে ১৩ দিন পর গতকাল গোসল করলাম।’

তিনি আরও বলেন, ‘ছবি শুট যেদিন শুরু করি, তার আগের দিন গোসল করেছিলাম। এরপর পরিচালক এসে বললেন, “শুটিং শেষ না হওয়া পর্যন্ত আপনার গোসল বন্ধ।” সেই থেকে গোসল ছাড়াই চলেছে টানা ১৩ দিন।’

শান্ত খান জানান, ছেলের এমন অবস্থা দেখে বাবা প্রযোজক সেলিম খান কষ্ট পেয়েছেন। শান্তর মায়ের কাছে গিয়ে তিনি কান্নাকাটিও করেছেন।

‘প্রিয়া রে’তে শান্ত অভিনয় করছেন নূরু রাখালের চরিত্রে। আর কলকাতার কৌশানীকে দেখা যাবে চেয়ারম্যানের মেয়ে চরিত্রে। সিনেমাটি নির্মাণ করছেন পূজন মজুমদার। এটি তার প্রথম সিনেমা। এতে আরও আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host