1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

বিনামূল্যে বিতরণের ২২ মণ বই দপ্তরির বাসায়

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪৯০ সময় দর্শন
বিনামূল্যে বিতরণের ২২ মণ বই দপ্তরির বাসায়

অনলাইন ডেস্কঃ

ভোলার চরফ্যাশনে বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহকৃত পাঠ্যপুস্তক পাওয়া গেল দপ্তরির বাসায়। ঢালচর দাখিল মাদ্রাসার (দপ্তরি) অফিস সহায়ক আলাউদ্দিন ভূঁইয়ার চরমানিকার বাড়িতে এ বইয়ের সন্ধান মিলেছে। মাদ্রাসা সুপার আমির হোসেন ২০ থেকে ২২ মণ বই সংরক্ষণ করার কথা স্বীকার করেন।

সূত্র জানায়, দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিনের বাড়িতে বিক্রির জন্য বই রাখা আছে। তার বাড়িতে গিয়ে বই সর্ম্পকে কথা বলতে চাইলে আলাউদ্দিনের স্ত্রীর জেরার মুখে পড়তে হয়। পরে তিনি বই রাখার বিষয়টি স্বীকার করেন।

এ বিষয়ে মাদ্রাসা সুপার আমির হোসেনের সঙ্গে মোবাইলে কথা বললে তিনি বলেন, ‘এ বছর ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী ঝড়ে পড়েছে ও স্থানান্তরিত হওয়ার কারণে আমাদের কাছে বই রয়েছে।’ তবে ঢালচর দাখিল মাদ্রাসার সভাপতি ও ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান সালাম হাওলাদার জানান, বই রাখার বিষয়ে তিনি জানেন না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘বিষয়টি জানার পর ওই মাদ্রাসা সুপারের সঙ্গে কথা বলেছি। তিনি দপ্তরির বাসায় বই মজুদ রাখার রেজুলেশন নিয়ে আগামী সপ্তাহে দেখা করবেন। অসৎ উদ্দেশ্যে বই মজুদের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host