1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০ সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আইনি পদক্ষেপের ইঙ্গিত আইনমন্ত্রীর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে : মির্জা ফখরুল এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

শ্রাবন্তী আমাকে চেনেন- দাবি জায়েদ খানের

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৮৩ সময় দর্শন
শ্রাবন্তী আমাকে চেনেন- দাবি জায়েদ খানের

অনলাইন ডেস্কঃ

জায়েদ খানের নায়িকা হচ্ছেন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী বলে বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মূলত শাপলা মিডিয়ার ‘জখম’ ছবিতে অভিনয় করার কথা ছিলো অপু বিশ্বাসের। কিন্তু ছবির প্রযোজক সেলিম খান জানালেন, ‘ছবিটিতে অপু থাকছেন না। ব্যক্তিগত কারণ দেখিয়ে অপু জখম থেকে সরে দাঁড়িয়েছেন। তাই নায়িকা হিসেবে শ্রাবন্তীকে দেখা যাবে জায়েদের বিপরীতে।’

গণমাধ্যমে এমন খবর দেখে শ্রাবন্তী নাকি জানিয়েছেন- তিনি জায়েদ খানকে চেনেন না। তার ম্যানেজার সুমন গণমাধ্যমকে জানান, এখনও শ্রাবন্তী সিনেমাটিতে চুক্তিবদ্ধ হননি। সিনেমাটি নিয়ে বেশ কয়েকবার তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু চুক্তি সাক্ষর জাতীয় কিছু হয়নি। তাই মৌখিক কথার কোনো মূল্য নেই। এমনকী তিনি নায়ক জায়েদ খানকে চিনতেও পারছেন না।

তবে শ্রাবন্তীর ম্যানেজারের এমন দাবিকে ‘ভিত্তিহীন’ বলেছেন নায়ক জায়েদ খান। শ্রাবন্তী আমাকে চেনেন- দাবি করে তিনি গণমাধ্যমকে বলেছেন, শ্রাবন্তী এফডিসিতে শুটিং করেছিলেন। সেই সময় তিনি বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে আসেন। দুই বাংলার সিনেমা নিয়ে দীর্ঘ সময় আমাদের আলাপ হয়েছে। সমিতির পক্ষ থেকে তাকে সম্মান জানিয়ে ক্রেস্ট প্রদান এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। শ্রাবন্তী কলকাতায় যাওয়ার পরও আমার সঙ্গে দু’দিন ফোনে আলাপ করেছেন।

 

তার ড্রাইভারের বক্তব্য দিয়ে সংবাদ প্রকাশ করা উদ্দেশ্য প্রণোদিত। শ্রাবন্তীর ড্রাইভার আমাকে চিনবে কীভাবে? উল্লেখ্য, শ্রাবন্ত্রী এর আগে ২০১৯ সালে ‘বিক্ষোভ’ ও ‘যদি একদিন’ নামে শাপলা মিডিয়ার দুটি সিনেমায় অভিনয় করেছেন। এদিকে, সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘জখম’ সিনেমার মহরত ঘোষণা হয়। সিনেমাটির একটি বিশেষ চরিত্রে ওপার বাংলার আরেক জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনয় করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host