1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

ক্লাসরুমেই অধ্যক্ষের বাস!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৭ সময় দর্শন
ক্লাসরুমেই অধ্যক্ষের বাস!

নেত্রকোনা প্রতিনিধি/

নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা প্রফেসর মো. আবুল হোসেন চৌধুরী বাংলা বিভাগের শ্রেণিকক্ষ দখল করে বসবাস করেছেন। খাওয়া দাওয়া গোসল সবই করেন শ্রেণিকক্ষে। ফলে ওই বিভাগের শিক্ষার্থীদের ক্লাস করতে হয় অন্য একটি ভবনে। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ থাকলেও অধ্যক্ষের ভয়ে কেউ মুখ খুলতে পারেছেন না।

কলেজের ফটকের অদূরে থাকা অনার্স ভবনের দ্বিতীয় তলায় প্রথম কক্ষটিতে শিক্ষকদের মিলনায়তন। পাশের কক্ষের বাইরে বাংলা বিভাগে সাইনবোর্ড থাকলেও তা বন্ধ। জানালার কাঁচের ফাঁকে দেখা গেছে পর্দা টাঙানো। পর্দা টানলে ভেতরে বিছানাপত্র, টেবিলের ওপর খাবারে বাসন ও বইপত্র ইত্যাদি। যেন ঘুছানো পরিপাটি স্বয়ংসম্পূর্ণ একটি শয়নকক্ষ।

কলেজ সূত্রে জানা গেছে, ২০১৯ খ্রিষ্টাব্দে ১৩ মার্চ কলেজে বদলি হয়ে আসেন। এরপর থেকে বাংলা বিভাগের একটি শ্রেণিকক্ষে বসবাস করছেন অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হোসেন চৌধুরী। শ্রেণিকক্ষ অধ্যক্ষের দখলে থাকায় বাংলা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নিতে হয় অন্য একটি ভবনে। বিষয়টি নিয়ে শুরু থকেই শিক্ষক-শিক্ষার্থীদের নানাগুঞ্জন থাকলেও প্রকাশ্য কিছু বলে অধ্যক্ষের বিরাগভাজন হতে চান না কেউই।

কলেজ সূত্র আরও বলছে, ২০১৬ খ্রিষ্টাব্দের মার্চে এ কলেজটি সরকারিকরণ করা হয়। ২০১৯ খ্রিষ্টাব্দে এ কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন মো. আবুল হোসেন চৌধুরী। চতুর্থ গ্রেডে বর্তমানে বেতন পাচ্ছেন প্রায় এক লাখ টাকা।

আইসিটি শিক্ষক মো. আল মামুন জানান, শুরু থেকেই স্যার এখানে থাকেন এটা সবারই জানা। এখন ক্লাস শুরু হবে তাই ভাড়া বাসা খোঁজছেন। শিগগির তিনি ভাড়া বাসায় চলে যাবেন শুনেছি।

বাংলা বিভাগের শিক্ষক মাহমুদা আক্তারের কাছে জানতে চাইলে তিনি   বলেন, তিন বছর যাবত আবুল হোসেন স্যার ওই কক্ষে থাকছেন। আমাদের বাংলা বিভাগের ক্লাস পাশের ডিগ্রির একটি ভবনের দুটো কক্ষে নেওয়া হয়। এতে ক্লাসে কোন সমস্যা হয় না বলে জানান তিনি।

হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. ইমাম হাসান   বলেন, আগের অধ্যক্ষও এই কক্ষে থাকতেন। করোনার পর বাংলা বিভাগের ক্লাস এখনো শুরু হয়নি। তবে অনেকে এটা নিয়ে বিভিন্ন কথা বলে। এ বিষয়টা স্যারকে জানিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হোসেন চৌধুরী     বলেন, ওই কক্ষের বাইরে বাংলা বিভাগ লিখা থাকলেও এটা আসলে একটা স্টোর রুম। এটা কোন শ্রেণিকক্ষ নয়। তাই এই কক্ষে বসবাস করছি।

সূত্রঃ দৈনিকশিক্ষাডটকম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host