1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

দীঘির জন্য নায়ক আসছে কলকাতা থেকে!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৯ সময় দর্শন
দীঘির জন্য নায়ক আসছে কলকাতা থেকে!

বিনোদন ডেস্ক/

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। কাজ করতে যাচ্ছেন ‘মানব দানব’ শিরোনামের একটি সিনেমায়। তবে জেলেপাড়ার গল্প নিয়ে নির্মিত এই ছবিটিতে দীঘির বিপরীতে দেশের কোনো নায়ক নেওয়া হচ্ছে না। নেওয়া হচ্ছে কলকাতার নায়ক। জানা গেছে ছবিটিতে কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্ত কাজ করছেন। শাপলা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন বজলুর রাশেদ চৌধুরী। তিনিই জানিয়েছেন এ তথ্য।

পরিচালক বলেন, ‘জেলেপাড়ার গল্পে সিনেমা এখানে গ্ল্যামারের চেয়ে অভিনয়টা বেশি দরকার। বনি ও দীঘি ভালো অভিনয় করেন; তারা চরিত্রের গভীরতা বুঝে নিজেদের সেরাটা উপহার দেবেন বলে মনে করি।’ এ বিষয়ে দীঘি বলেন, ‘ছবিটি নিয়ে কথা হয়েছে। যতদূর জেনেছি অক্টোবর মাস থেকে বাংলাদেশে সিনেমাটির শুট শুরু হবে। এর বেশি কিছু জানি না আমি।’

প্রার্থনা ফারদিন দীঘি ক্যারিয়ারের শুরু থেকে শাপলা মিডিয়ার একাধিক সিনেমায় কাজ করে চলেছেন। এই প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘প্রিয়া রে’ শিরোনামে একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসছেন বনি সেনগুপ্তের প্রেমিকা কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

পূজন মজুমদারের পরিচালনায় সিনেমাটিতে উঠতি চিত্রনায়ক শান্ত খানের নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। ২৬ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা রয়েছে তার। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় কলকাতার দুই সিনেমার শুট শেষ করেছেন কৌশানী মুখোপাধ্যায়। শামীম আহমেদ রনির পরিচালনায় সে দুই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন প্রেমিক বনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host