1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

৬ দিন বন্ধ থাকছে আখাউড়া স্থলবন্দর

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৪৩৮ সময় দর্শন

ঈদুল আজাহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয় দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (২০ জুলাই) থেকে আগামী রোববার (২৫ জুলাই) পর্যন্ত ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া আমদানী-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান ,ঈদুল আজাহা উপলক্ষে বন্দরে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরও জানিয়ে দেওয়া হয়েছে। ২০ জুলাই থেকে আগামী ২৫ জুলাই পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৬ জুলাই থেকে পণ্য রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

তবে এ সময় এই স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন সূত্রে জানা যায়।

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাথর, মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী রফতানি হয়। আগরতলা থেকে এসব পণ্য দেশটির সেভেন সিস্টার খ্যাত সাত রাজ্যে যায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host