1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অপূর্ব-সাবিলার ‘আগডুম বাগডুম’

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৪১৭ সময় দর্শন

সাম্প্রতিক সময়ে নাটকের অন্যতম সফল নির্মাতা রুবেল হাসান। অপূর্ব-মেহজাবীনকে নিয়ে তার ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ জনপ্রিয়তার বিচারে এখন ইতিহাস। কারণ গত এক বছরে প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় নাটকের মধ্যে এটি অন্যতম। এবার রুবেল হাসান-অপূর্ব মিলে যুক্ত হলেন আরেকটি বিশেষ গল্পের নাটকে। নাম ‘আগডুম বাগডুম’। যেখানে নায়িকা হিসেবে আছেন সাবিলা নূর। আর এই গল্পটি লিখেছেন নায়ক অপূর্ব নিজেই। চিত্রনাট্য তৈরি করেছেন রাজীব আহমেদ।

সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত এই নাটকটির উল্লেখযোগ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু ও সাবেরী আলম।

গল্পে দেখা যাবে, ছোট ভাই ও মাকে নিয়ে অপূর্ব’র ছোট সংসার। ছোট ভাই একটি দোকানে চাকরি করলেও বড় ভাই বেকার। ছোট ভাই একই দোকানে অপূর্ব’র জন্য চাকরি ঠিক করে। প্রথম দিনেই ক্রেতা সাবিলা নূরের সঙ্গে অপূর্ব’র বাধে ঝগড়া! সাবিলার অভিযোগে দুই ভাইয়ের চাকরি চলে যায় একসঙ্গে। নাটকের গল্পে মোড় নেয় অন্য নাটকীয়তা।

নির্মাতা রুবেল হাসান নাটকটি প্রসঙ্গে বলেন, ‘গল্পটি অপূর্ব ভাইয়ার। একেবারে ইউনিক একটা বিষয় রয়েছে এতে। কাজটা মাত্রই শেষ করলাম। আমার ধারণা আসছে ঈদের অন্যতম কাজ হবে এটি।’

ঈদ উৎসবে নাটকটি প্রকাশ হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে, জানালেন প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host