1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

গায়িকা নিলীশার মনের জোরকে কুর্নিশ জানালেন ‘দিদি’ রচনা বন্দ্যোপাধ্যায়

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৫২৩ সময় দর্শন

বিনোদন ডেস্ক : ‘‘লকডাউনে সব বন্ধ। কোথাও অনুষ্ঠান, স্টেজ শো নেই। গান রেকর্ডিং-ও হচ্ছে না। কাউকে কিছু বলতেও পারছি না। দোষও দেওয়ার নেই কাউকে। কিন্তু পেট তো মানে না!’’ বলতে বলতে গলা ধরে এসেছে শিল্পীর। যাঁরা শুনছেন তাঁরাও স্তব্ধ। গায়িকা তখনও বলে চলেছেন, ‘‘হাতে জমানো যা ছিল, খেয়ে পরে থাকতে গিয়ে ফুরিয়ে গেল এক সময়। মাথায় হাত, এ বার কী খাব? কী ভাবে সংসার চলবে?’

এই প্রশ্নটাই সারাক্ষণ তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল গায়িকা নিলীশা বসাককে। তিনি শিল্পী। এই অবস্থায় ভাবতে থাকেন, গানের বাইরে আর কী করতে পারেন, যাতে সংসারে দুটো পয়সা আসবে?

দুশ্চিন্তা থেকে, সংসারের মুখ চেয়ে শেষে রাস্তায় দুধ, কেক, বিস্কুট  নিয়ে বসা শুরু তাঁর।আচমকা পেশা পরিবর্তন। কী ভাবে মানিয়ে নিলেন নিলীশা?

হার না মানা মনের ছায়া পড়ল গায়িকার কথাতে, ‘‘সম্মানজনক যে কোনও কাজ এই অসময়ে করতে রাজি। কারণ, যে ভাবেই হোক চালাতে হবে সংসার। চলতে হবে নিজেকেও।’’

আজন্ম হাতিবাগানের বাসিন্দা নিলীশা এরপর থেকেই খাবার বিক্রেতা! হরি ঘোষ স্ট্রিটের ট্রাম লাইনের ওপর রোজ তাঁকে দেখা যায় নানা ধরনের শুকনো খাবার নিয়ে বসতে।

অতি সম্প্রতি, জি বাংলার ‘দিদি নম্বর ১’-এ তিনি এসেছিলেন অন্য প্রতিযোগীদের সঙ্গে। ‘দিদি’ রচনা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কুর্নিশ জানিয়েছেন নিলীশাকে, নিলীশার মনের জোরকে। আশ্বাস দিয়েছেন তাঁর পাশে থাকার।

যাঁর গলায় সাত সুর-পাখি পোষা, দুর্দিনে তাঁর এই রূপান্তর চোখ ভিজিয়েছে রিয়্যালিটি  শো-এর দর্শকদেরও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host