1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অনুপ ভট্টাচার্য আর নেই

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৪৯১ সময় দর্শন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য আর নেই। রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে (৬ মে) রাত আনুমানিক সাড়ে ৭টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালের ইমার্জেন্সিতে দায়িত্বরত ডা. সাবরিনা গণমাধ্যমকে জানান, অনুপ ভট্টাচার্যকে মৃত অবস্থায়ই সাড়ে ৭টা ৪০ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হয়। উনাকে নিয়ে আসেন তার ভাগনে। রোগী শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন না। তাকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়।

১৯৪৫ সালে অনুপ ভট্টাচার্যের জন্ম। মৃত্যুকালে তার বয়স হয়েছি ৭৬ বছর।

জানা গেছে, আজ হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অনুপ ভট্টাচার্য। পরে তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অনুপ ভট্টাচার্যের দুই কন্যা বর্তমানে দেশে রয়েছেন। তার মরদেহ আপাতত বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আজ শুক্রবার সকালে তার শেষকৃত্যের উদ্যোগ নেয়া হবে বলে জানা গেছে।

১৯৪৫ সালে অনুপ ভট্টাচার্যের জন্ম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলোসহ বেশকটি সমবেত গানে কণ্ঠ দেন তিনি।

এছাড়া অনেক গানেরও সুরারোপ করেন এই গুণী শিল্পী। এর মধ্যে রফিকুল ইসলামের গাওয়া বৈশাখী মেঘের কাছে ও মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখি রে’ গান দুটি জনপ্রিয় হয়।

অনুপ ভট্টাচার্য রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host