1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

উল্লাপাড়ায় স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৫৫৮ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মঙ্গলবার বেলা ১০টার দিকে উল­াপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের শহরিয়ারপুর গ্রামের শাপলা খাতুন (১৫) নামের এক স্কুল ছাত্রীকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শাপলা এই গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে এবং ধামাইকান্দি কেফায়েত আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। ঘটনার সময় শাপলার মা সাজেদা খাতুনও আহত হন।

পুলিশ ঘাতক আতিকুর রহমান আশিক (১৯) কে গ্রেফতার করেছে। সলঙ্গা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রায়হান জানান, পূর্ব শত্র“তার জের ধরে শাপলা খাতুনের চাচাতো ভাই আশিক ঘটনার সময় তার চাচাতো বোনকে বাড়ির পাশের ফাঁকা জায়গায় বটি দা দিয়ে এলোপাতারি কোপায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তাকে বাঁচাতে গিয়ে তার মা সাজেদা খাতুনও আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড এম তাজুল হুদা দ্রুত ঘটনাস্থলে যান। এসময় ঘাতক আতিকুর রহমান আশিককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে শাপলা খাতুনের বাবা আব্দুল কুদ্দুস বাদী হয়ে আতিকুর রহমান আশিক, তার বাবা আব্দুল আজিজ ও মা কল্পনা খাতুনকে আসামী করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড এম তাজুল হুদা জানান, নিজের চাচাতো বোনকে খুনের মূল কারণ অনুসন্ধান করতে পুলিশ ইতোপূর্বেই তদন্ত শুরু করেছে। শাপলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host