1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দাম্পত্যে অসুখী? সানি লিওন ও ড্যানিয়েলের পাঁচ ‘পরামর্শ’

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ৪৬৯ সময় দর্শন

বলিউড অভিনেত্রী সানি লিওন ও ড্যানিয়েলে ওয়েবার দম্পতি বিবাহিত জীবনের ‘দশ বছর’ পার করেছেন। কয়েক বছর ছুটিয়ে প্রেম করার পর ২০১১ সালে সালে তারা বিবাহের বন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সানি। সেখানে তিনি শেয়ার করেছেন কিভাবে ১০ বছর পরও দাম্পত্য জীবনকে  সুখী রেখেছেন।

ভিডিওতে দেখা গেছে সানি লিওনকে হলুদ রঙের পোশাক ও জিন্স পরতে। তার সঙ্গে ছিলেন ড্যানিয়েলে ওয়েবার। তাদের এক সঙ্গে নাচতেও দেখা যায়। সেই ভিডিওতেই দাম্পত্য জীবনকে সুখে রাখার পাঁচটি উপায়ের কথা বলেছেন। পাঁচটি উপায় হলো- সব সময় পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, ডেট নাইট প্ল্যান, একসঙ্গে রান্না করা,  পরস্পরকে হাসানো এবং পরস্পরের প্রশংসা করা।

সানি লিওনকে দেখা যায় নানা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় শেয়ার করতে। তিনি প্রায়ই ব্যক্তিগত বিষয় শেয়ার করে থাকেন। এবারও তিনি বিবাহবার্ষিকী উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ডান্সের একটি ভিডিও পোস্ট করেছেন।

ভিডিও-র ক্যাপশন দেওয়ার সময় সানি লেখেন যে টুগেদার টিল গ্রে। তার সঙ্গে সঙ্গে এটাও উল্লেখ করে দেন যে এই ভিডিও তাঁর নিজের বাড়িতে অত্যন্ত সুরক্ষার সঙ্গে সমস্ত রকমের কভিড বিধি মেনেই শুট করা হয়েছে।

সূত্র: এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host