1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনা কেড়ে নিল আরেক বলিউড অভিনেতার প্রাণ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৪১৭ সময় দর্শন

করোনাভাইরাস কেড়ে নিল আরেক বলিউড অভিনেতার প্রাণ। মারা যাওয়া ওই অভিনেতার নাম বিক্রমজিৎ কনওয়রপাল। শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র ৫২ বছর বয়সেই থেমে গেল এই অভিনেতার পথ চলা। 

অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা বহু ছবি এবং ছোটপর্দায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। ‘পেজ থ্রি’, ‘হিরোইন’, ‘গ্র্যান্ড মাস্তি’, ‘হে বেবি’-র মতো ছবিতে কাজ করেছেন তিনি।

পরিচালক অশোক পণ্ডিত টুইটারের মাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। তিনি লেখেন, আজ সকালে কোভিডে বিক্রমজিতের মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন। কনওয়রপাল বহু ছবি এবং ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। তার পরিবার এবং কাছের মানুষের প্রতি আমার সমবেদনা।

২০০৩ সালে অভিনয় জগতে পা রাখেন বিক্রমজিৎ। মধুর ভান্ডারকার পরিচালিত ‘পেজ থ্রি’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। ছোটপর্দাতেও ‘দিয়া অউর বাতি হম’, ‘দিল হি তো হ্যায়’, অনিল কাপুরের ‘২৪’-এর মতো ধারাবাহিকে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host