1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ ভাঙ্গুড়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা , ভোট ২২ অক্টোবর

মে মাসের প্রথম সপ্তাহে আসছে আরও ২১ লাখ টিকা

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৫১ সময় দর্শন

সব কিছু ঠিক থাকলে আগামী মে মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাস মোকাবিলায় ব্যবহৃত প্রায় ২১ লাখ ডোজ টিকা দেশে আসবে। এই টিকার একটি অংশ আনা হবে ভারতীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট থেকে। আরেকটি লট আসবে করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে। রোববার দুপুরে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন। অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে করা চুক্তি অনুযায়ী দেশীয় ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আগামী মাসের প্রথম সপ্তাহে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা পাচ্ছে। এছাড়া কোভ্যাক্স থেকে ফাইজারের উৎপাদিত ১ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। সব মিলিয়ে আগামী মাসের শুরুর দিকে ২১ লাখ ডোজ টিকা দেশে আসার কথা। এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়ার অনিশ্চয়তার মধ্যে শনিবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান (পাপন) বলেছেন, টিকা আনার জন্য সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকরা বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালকের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে জানতে চান, বেক্সিমকো কবে টিকা দেওয়ার কথা স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছে? উত্তরে অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, গত পরশু বেক্সিমকো তাদের ২০ লাখ টিকার কথা জানিয়েছে। এই মহূর্তে দেশে ভারতের ভ্যারিয়েন্টের (করোনাভাইরাসের নতুন ধরন) উপস্থিতি আছে কি না এমন কোনো নিশ্চিত তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই বলে জানান সংস্থাটির মহাপরিচালক। তবে দেশে নাইজেরিয়ার ভ্যারিয়েন্ট (ধরন) পাওয়ার কথা তিনিও গণমাধ্যম থেকে জানতে পেরেছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host