1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ ভাঙ্গুড়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা , ভোট ২২ অক্টোবর

উল্লাপাড়ায় ৫৮ লাখ টাকার কোকেনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নজরুল ইসলাম,উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৯৩ সময় দর্শন

মঙ্গলবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাঁতী মহল­ায় অভিযান চালিয়ে ৫৮ লাখ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা । গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার কৈবর্তগাঁতী গ্রামের মোঃ হাফিজুর রহমান (৩১), সুবোদ্য মরিচ গ্রামের মোঃ আব্দুল জুব্বার (২৪), শুকলহাট গ্রামের বাচ্চু কুমার হালদার আশীষ (৩৬) এবং পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ময়দান দিঘী গ্রামের মোঃ জাহিদ হাসান (৪০)।

এ বিষয়ে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী পালপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ৫৮ লাখ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ উলি­খিত ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ২ টি মোবাইল সেট জব্দ করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ব্যাপারে উল­াপাড়ায় মডেল থানায় মামলা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের বুধবার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host