1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ ভাঙ্গুড়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা , ভোট ২২ অক্টোবর

ঋণের কিস্তি পরিশোধের সময় বাড়ল

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৮৪ সময় দর্শন

করোনা মাহামারিকালীন সময়ে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের চলতি বছরের মার্চ মাসের ঋণের কিস্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কিস্তি জুন মাস পর্যন্ত পরিশোধ করতে পারবে বলে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। ঋণ পরিশোধের সময় তিন মাস বাড়লেও ঋণ খেলাপি করা যাবে না। একইসঙ্গে তিন মাসের জন্য দণ্ড সুদ এবং অতিরিক্ত ফি, চার্জ বা কমিশনও আদায় করা যাবে না।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ঋণ, লিজ, অগ্রিম শ্রেণিকরণ’ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়েছে, মহামারি করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব বিবেচনায় আর্থিক প্রতিষ্ঠানের ঋণ শ্রেণিকরণ বিষয়ে ইতোপূর্বে শিথিলতা আনা হয়েছিল। কোভিডের উদ্ভূত কোনো কারণে যেসব গ্রাহক ঋণের কিস্তি পরিশোধে সমস্যায় পরবেন তাদের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২১ সালের মার্চ মাসের ঋণের কিস্তি জুন মাস পর্যন্ত পরিশোধ করতে পারবে গ্রাহক। এ সময় ঋণ বিরূপমানের শ্রেণিকরণ (খেলাপি) করা যাবে না পাশাপাশি দণ্ড সুদ ও অতিরিক্তি ফি, চার্জ বা কমিশনও আদায় করা যাবে না।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো, যা অনতিবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host