1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ ভাঙ্গুড়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা , ভোট ২২ অক্টোবর

কুড়িয়ে পাওয়া ব্যাগ ভর্তি টাকা মালিককে ফিরিয়ে দিলেন যুবলীগ নেতা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ২৬৮ সময় দর্শন

রূপগঞ্জের ভুলতা এলাকা থেকে কুড়িয়ে পাওয়া ব্যাগভর্তি ২ লাখ ৮৫ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারাবো পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম। গতকাল বৃহস্পতিবার বিকালে তারাবো পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরের সহযোগিতায় টাকার মূল মালিককে ফিরিয়ে দেওয়া হয়।

গত ৮ এপ্রিল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ব্যবসায়ী মোজাম্মেল হক কাপড় কিনতে ভুলতা গাউছিয়া পাইকারি হাটে আসেন। সেখানে যাত্রীবাহী লেগুনায় ব্যাগভর্তি টাকা রেখেই তিনি হাটে চলে আসেন। পরে লেগুনার অপর যাত্রী শাহ আলম টাকা পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন।

খবর পেয়ে কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হক তারাবো পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরের সঙ্গে যোগাযোগ করেন। পরে মালিকানা নিশ্চিত হয়ে মোজাম্মেল হকের হাতে টাকা তুলে দেওয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসীম উদ্দিন, পূর্ব রাজারগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল শেখ, মো. জুলহাস প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host