1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ আইনশৃঙ্খলার অবনতিতে সরকারি দলের লোকজন জড়িত অভিযোগ ডা. তাহেরের জনগণের সকল প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ভাঙ্গুড়ায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে সার্কাস উদ্বোধন দেশে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৫ এনসিপি চাটমোহর উপজেলা আহবায়ক কমিটি গঠন ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল, ফিরছে রাজধানীর কর্মচাঞ্চল্য ভাঙ্গুড়ায় শাহজালাল কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি হাউজিং প্রকল্পের যাত্রা শুরু

পাবনায় শাকিবের সঙ্গে যোগ দিলেন অরুনা বিশ্বাস

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৫৪৯ সময় দর্শন

আসন্ন ঈদে মুক্তির লক্ষে নির্মিত হচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‌’অন্তরাত্মা’। সোহানী হোসেনের গল্পে ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। গত ৬ মার্চ পাবনার রত্নদ্বীপ রিসোর্টে শুরু হয় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং। চলছে এখনও। এতে শাকিব খানের নায়িকা হিসেবে আছেন কলকাতার উঠতি নায়িকা দর্শনা বনিক। শুটিং শুরু থেকে ‘অন্তরাত্মা’র পুরো টিমই পাবনায় অবস্থা করছেন। 

৬ মার্চ থেকে শাকিব খান পাবনাতে ছবিটির শুটিং শুরু করলেও নায়িকা যোগ দেন নায়কের সাতদিন পর। এবার ছবিটির শুটিংয়ের শেষ পর্যায়ে এসে যোগ দিতে ঢাকা থেকে উড়ে গেলেন অভিনেত্রী অরুনা বিশ্বাস। তিনি ছবিটিতে নায়িকা দর্শনা বনিকের মায়ের চরিত্রে অভিনয় করছেন বলে তিনি জানান।

অরুনা বিশ্বাস বলেন, ‘অন্তরাত্মা ছবিটিতে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করছি। দুইদিন হয় পাবনায় এসেছি। দারুন সব লোকেশনে শুটিং হচ্ছে ছবিটির। ছবিটির গল্প দারুণ। দর্শকরা ছবিটি পছন্দ করবে বলে আমার বিশ্বাস।’

‘অন্তরাত্মা’ প্রযোজনা করছে তরঙ্গ এন্টারটেনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার সোহানী হোসেন, যিনি শাকিব খানের ‘সত্তা’ সিনেমার প্রযোজক। নতুন এ সিনেমার গল্প সাজিয়েছেন প্রযোজক সোহানী হোসেন নিজেই। চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host