1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অর্ধযুগ পর আবারো নাটকে জয়া আহসান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৪২২ সময় দর্শন

বিনোদন ডেস্ক : বর্তমানে বড়পর্দাতে ব্যস্ত জয়া আহসান। দেশে ও কলকাতায় সমানতালে ব্যস্ত তিনি। এক সময় ছোটপর্দাতেও কাজ করেছেন নিয়মিত। তবে বহুদিন সেই উপস্থিতি নেই তার। প্রায় অর্ধযুগ পর আবারো নাটকে দেখা যাবে তাকে।

আরটিভির ঈদ নাটক ‘স্বপ্ন ভঙ্গ’তে অভিনয় করেছেন জয়া। প্রয়াত আসফাকের রচনা ও পরিচালায় এ নাটকের গল্পে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্র সাহেদ ও অনি শুরু করে তাদের নতুন সংসার। সুখের এই জীবনে হঠাত্ ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। এরপর জীবনে ঘটতে থাকে নানারকম ভৌতিক ঘটনা। তারা মুখোমুখি হয় দারোয়ান, কেয়ার টেকার ও বন্ধুদের অসামঞ্জস্য আচরণের। এই ভৌতিক ঘটনার ভেতর দিয়েই এগুতে থাকবে নাটকের গল্প।

শেষ দৃশ্যে স্বপ্ন ভঙ্গ গল্পের কেন্দ্রীয় চরিত্র সাহেদ ও অনি জানতে পারে পূর্বে ঘটে যাওয়া দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এভাবেই ঘটে স্বপ্ন ভঙ্গ নাটকের সমাপ্তি হবে। নাটকটি ঈদুল আজহার অনুষ্ঠানমালায় সপ্তম দিন রাত ৯টায় প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host