1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থাভাবে থমকে যাচ্ছে চা বিক্রেতা বাবার দুই সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী র‌্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু, জাহাজে মিলেছে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা টানা তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৭ একসঙ্গে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জয়দেবপুর থেকে ঈশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হবে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৫১২ সময় দর্শন

ডিডিএন নিউজ ডেস্ক : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন,জয়দেবপুর থেকে ঈশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হবে। এর আগে তিনি জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী ব‌লেন, ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ৪র্থ লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। ডাবল লাইনের কাজ শেষ হলে ঢাকার মধ্যে অধিক সংখ্যক ট্রেন চালা‌নো যাবে।

করোনার সংক্রমণ রোধে ঈদ উপলক্ষে রেলের বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই বলেও জানান, তবে ট্রেন চলবে স্বাস্থ্যবিধি মেনেই। এছাড়া ঢাকা বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হবে। আর টিকিট বিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে সে কাজের সবশেষ অবস্থাও পরিদর্শন করেন রেলমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, ‘টিকেট ছাড়া যাত্রীরা যা‌তে স্টেশনে প্রবেশ কর‌তে না পা‌রে সেজন্য দেশের বড় স্টেশ‌নগু‌লো‌তে নিয়ন্ত্রণ বেড়া (এক্সেস কন্ট্রোল) দেয়ার প্রকল্পের কাজ চলছে’। এ সময় মন্ত্রী বিমান বন্দর রেল স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার কাজ ও স্টেশনের সীমানা ঘেরার নির্মাণ কাজ পরিদর্শন করেন। স্টেশনটিতে প্লাটফর্মের ও ট্রেনের উচ্চতার সাথে সমন্বয় করার কাজ চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host