1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ

উল্লাপাড়ায় পানিতে ভাসছে সুদৃশ্যমান ঈদগাহ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৫১৯ সময় দর্শন

ভ্রাম্যমান প্রতিনিধি :  সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নে মোস্তফা জাহাঙ্গীর আলমের উদ্যোগে ও ব্যারিস্টার রওশন জাহান ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আরসিসি পিলারের ওপর  সুদৃশ্যমান ঈদগাহ নির্মাণ করা হয়েছে। বন্যায় প্লাবিত হওয়ায় ঈদগাহটি পানিতে ভাসছে । এতে এর সৌন্দর্য্য ফুটে উঠেছে।

এলাকাটি নিচু হওয়ায় বর্ষাকালের শুরু থেকে পরবর্তী ৪/৫ মাস পানিতে ডুবে থাকে। উঁচু উঁচু ঘরবাড়ি ছাড়া এই অঞ্চলের কোথাও কোনো শুকনো স্থান চোখে পড়ে না। উঁচু কোনো স্থান না থাকায় এই অঞ্চলে ঈদের জামাত তো দূরের কথা মৃত মানুষের জানাজা করার মতো স্থান পাওয়া যায় না মৌসুমের কয়েক মাস। তাই এলাকাবাসীর দুর্দশার কথা ভেবেই এই উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের নরসিংহ পাড়া গ্রামে তৈরি করা হয়েছে একটি ভাসমান ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠের ওপর এখন দাঁড়ালে চোখে পড়ে চারিদিকের বিস্তীর্ণ জলরাশি। স্রোতধারার কারণে নিজেকে মনে হয় যেন কোনো চলমান জাহাজের যাত্রী।

মোস্তফা জাহাঙ্গীর আলমের উদ্যোগে এবং ব্যারিস্টার রওশন জাহান ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় আরসিসি পিলারের ওপর নির্মাণ করা হয়েছে এই ভাসমান ঈদগাহ মাঠ। বর্তমানে এই ঈদগাহ মাঠে নরসিংহ পাড়া, শুকলাই ও শুকরহাট গ্রামের কয়েক হাজার মানুষ নামাজ আদায় করে। শুষ্ক মৌসুমে ওপরে ও নিচে মিলে প্রায় ৫ হাজার এবং বর্ষা মৌসুমে ওপরে প্রায় আড়াই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

আসন্ন ঈদুল আজহার জামাত এলাকার মানুষ একত্রে আদায় করতে পারবে ভেবে এলাকাবাসী খুব খুশি।

ঈদগাহ মাঠ নির্মাণের উদ্যোক্তা মোস্তফা জাহাঙ্গীর আলম জানান, বর্ষাকালে এই এলাকা পানিতে ডুবে থাকায় নামাজ আদায় করা যেত না। সামাজিক কোনো অনুষ্ঠান করাও সম্ভব হয়ে উঠত না। এই অসুবিধার কথা ভেবে বড় পাঙ্গাসী ইউনিয়নের নরসিংহ পাড়া, শুকলহাট ও শুকলাই গ্রামের মানুষ এবং ব্যারিস্টার রওশন জাহান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ৬০ লক্ষাধিক টাকা ব্যয়ে এই ঈদগাহ মাঠটি নির্মাণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host