1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ ভাঙ্গুড়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা , ভোট ২২ অক্টোবর

মমিনুল-লিটনের বিদায়ে বিপর্যয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৩৩ সময় দর্শন

সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে সমতায় ফিরতে বাংলাদেশকে এখন করতে হবে আরও ৮২ রান। হাতে রয়েছে ৪ উইকেট। ইতিমধ্যে বিদায় নিয়েছেন দলের টপ অর্ডার ব্যাটসম্যান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করেছে বাংলাদেশ। জয় পেতে দরকার আরও ৮২ রান।

সর্বশেষ দু’জন আউট হয়েছেন মমিনুল হক ও লিটন দাস। মমিনুল ৬৪ বলে ২৬ রান করে জোমেল ওয়ারিক্যানের শিকার হন। আর লিটন আউট হন ৩৫ বলে ২২ রান করে।

তিনি শিকার হন জোমেল ওয়ারিক্যানের। এর আগে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের দ্রুত বিদায়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৩০ বলে ১৪ রান করে জোমেল ওয়ারিক্যানের শিকার হন মুশফিক। পরে দ্রুতই রাহকিম কর্নওয়ালের বলে বিদায় নেন মিঠুন (১০)।

এর আগে দ্বিতীয় সেশন শেষে চা-পানের বিরতির আগে রাহকিম কর্নওয়ালের বলে উইকেট বিলিয়ে দেন পুরো সিরিজে বাজে খেলা নাজমুল হোসেন শান্ত। ৩১ বলে ১১ রান করেছেন তিনি।

আজ রবিবার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলায় মাঠে নামে দু’দল। এর আগে ক্যারিবীয়রা নিজেদের প্রথম ইনিংসে ৪০৯ রান করে। জবাবে ২৯৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host