1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ ভাঙ্গুড়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা , ভোট ২২ অক্টোবর

যুক্তরাজ্যফেরত আরো ৮৪ জনসহ কোয়ারেন্টাইনে ৫,৩৮৬

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭২ সময় দর্শন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩৪টি ফ্লাইটে দেশে আসা (৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৫ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত) পাঁচ হাজার ৩৮৬ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ।

তাদের মধ্যে যুক্তরাজ্যফেরত ৮৪ জনকে সরকার নির্ধারিত আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং বাকিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এ নিয়ে গত চলতি বছরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্য থেকে আসা মোট এক হাজার ২৯৫ জনকে আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হলো।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা নাজিবুল হক জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দোহা থেকে আসা কিউআর-৮৪ ফ্লাইটের পাঁচজনকে, ইস্তাম্বুল থেকে আসা টিকে ৭১২ ফ্লাইটের ১১ জনকে, দোহা থেকে আসা কিউআর ৬৪০ ফ্লাইটের ছয়জনকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ২০২) ফ্লাইটের ৪৫ জনকে এবং ইতিহাদ এয়ারের ইওয়াই-২০৪ ফ্লাইটে আসা ১৭ জনকে প্রথমে আঁশকোনা হজ ক্যাম্পের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে নেয়া হয়।

সেখান থেকে তাদের পছন্দ অনুযায়ী সরকার নির্ধারিত আবাসিক হোটেলগুলোতে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এছাড়া, বিমানবন্দর থেকে পাঁচ হাজার ৩০২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host