1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

জানুয়ারিতে প্রবাসী আয় এসেছে ১৯৬ কোটি ডলার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬২৪ সময় দর্শন

জানুয়ারিতে প্রবাসী আয় এসেছে ১৯৬ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই মাসে তাঁরা ১৯৬ কোটি ডলার পাঠিয়েছেন, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৬ হাজার ৬৬০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। আগের বছরের একই সময়ে প্রবাসীরা ১৬৪ কোটি ডলার বা ১৩ হাজার ৯৪০ কোটি টাকা পাঠিয়েছিলেন। গত বছরের জানুয়ারির তুলনায় এবারে একই মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয় বেড়েছে ২ হাজার ৭২০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে প্রবাসীরা সব মিলিয়ে ১ হাজার ৪৯০ কোটি ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৮৬ কোটি ডলার বেশি। গত অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ১০৪ কোটি ডলার। এতে দেখা যায়, চলতি অর্থবছরের ৭ মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৫ শতাংশ।

 

এদিকে প্রবাসীদের ওপর ভর করে কেন্দ্রীয় ব্যাংকে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত এখন ৪ হাজার ২৯১ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, করোনায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক দেশে ফিরে এলেও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ছে। গত ২০১৯-২০ অর্থবছরে সরকার যখন প্রবাসী আয় বাড়াতে ২ শতাংশ প্রণোদনা ঘোষণা করে, তখন থেকেই প্রবাসী আয়ে গতি আসতে থাকে। অবৈধ পথে রেমিট্যান্স পাঠানো কমতে থাকে। করোনার মধ্যে প্রবাসী আয়ে বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা করা হলেও তাতে তেমন প্রভাব পড়েনি। বরং প্রতি মাসে আগের রেকর্ড ভাঙছেন প্রবাসীরা। প্রতি মাসেই প্রবাসী আয় বাড়া প্রসঙ্গে অর্থনীতিবিদেরা বলছেন, করোনায় প্রবাসীদের আয় কমে গেলেও পরিবার-পরিজনের কাছে তাঁরা ঠিকই টাকা পাঠাচ্ছেন। আগে অবৈধ পথে (হুন্ডি) বিপুল পরিমাণ রেমিট্যান্স এলেও সেটি করোনাকালে বন্ধ হয়ে গেছে। এর ওপর প্রবাসী আয় বিতরণ সহজ করে দিয়েছে এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ব্যাংকের উপশাখাগুলো। এর ফলে বৈধ পথে এখন রেমিট্যান্স বেশি আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host