1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন

সত্যকে কেউ মুছে ফেলতে পারবে না: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩৫ সময় দর্শন

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাত্র ৫৪ বছরের ছোট্ট একটি জীবন ছিল। এ সময়ের মধ্যে তিনি যে অসাধ্য সাধন করে গেছেন, তা কল্পনাও করা যায় না। আসলে সত্যকে কেউ মুছে ফেলতে পারবে না, এটিই প্রমাণিত সত্য।

রবিবার একাদশ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত মুজিববর্ষের কার্যক্রম, মুজিববর্ষ ওয়েবসাইট ২০২০-২০২১ এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অডিও ভাষণের ডিজিটাল সংকলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমরা দেখি যে, এমন কোনো কাজ নেই যা উনি (বঙ্গবন্ধু) না করে গেছেন। একটা স্বাধীন রাষ্ট্রের জন্য যা যা করণীয়, সবই তো করে দিয়ে গেছেন।

সবকিছুর ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছেন। আওয়ামী লীগের জীবন থেকে ২৫ বছর সময় নষ্ট হয়েছে। কিন্তু আমরা যেটুকু পারছি, আমরা দিচ্ছি; যা আমাদের প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। আসলে সত্যকে কেউ একেবারে মুছে ফেলতে পারে না। এটিই আজ প্রমাণিত সত্য।

প্রধানমন্ত্রী জাতীয় সংসদ কর্তৃক মুজিববর্ষের কার্যক্রম ও মুজিববর্ষ ওয়েবসাইটের উদ্বোধন ঘোষণা ও গ্যালারি পরির্দশন করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চিপ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host