1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন

মোদিকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৫৫৯ সময় দর্শন

সংবাদ ডেস্ক: ২০ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশকে উপহার দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর উদযাপন সম্পর্কিত একটি অনুষ্ঠানে এই ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এর আগে বৃহস্পতিবার ভারতের মুম্বাই থেকে টিকা নিয়ে বাংলাদেশে আসে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেয় ভারত।

ঢাকার রমনায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তারা করোনা টিকা উপহার পেয়ে ভারত সরকারকে ধন্যবাদ জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে তা শুরু হবে। ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে টিকাদান কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host