1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৫৪৯ সময় দর্শন

স্টাফ রির্পোটারঃ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মরহুম আখতার হামিদ সিদ্দিকী নান্নুর সহধর্মিণী নাসরিন আরা সিদ্দিকী আর নেই। তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে মৃত্যু বরন করেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮ টারদিতে মারা যান।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার বড় ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি।

তিনি বলেন, আমার মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতাল থেকে বাইতুল মোকাররম মসজিদে প্রথম জানাজা শেষে ফেনীতে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই মাকে পারিবারিক কবরস্থান দাফন সম্পূর্ন করা হবে।

উল্লেখ্য- নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রামের কৃতি সন্তান ও মহাদেবপুর-বদলগাছী আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকারের স্ত্রী তিনি, তবে পারিবারিক সিদ্ধান্তে মরহুমার পিতার বাড়িতে দাফন করা হবে।

সাবেক ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপি নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host