1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫

রাজউকের নকশা বহির্ভূত সব ভবন উচ্ছেদ করা হবে: মেয়র আতিকুল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৬২৭ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃ রাজউকের নকশা বহির্ভূত সব ভবন উচ্ছেদের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।মঙ্গলবার রাজধানীর ভাষানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত রাস্তার দুই পাশে রাজউক কর্তৃক পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে মেয়র এ কথা বলেন। মেয়র বলেন, যারা বিভিন্ন জায়গায় অবৈধভাবে দখল করে আছেন, তারা নিজ উদ্যোগে সরে যান। না হলে আপনাদের উচ্ছেদ করা হবে। রাজউকের নকশার বাইরে কোনো প্রকার দখল টিকিয়ে রাখা হবে না। খালের দুই পাড় থেকে যেভাবে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে, একইভাবে রাজউকের নকশার বাইরে যারা ভবন তৈরি করেছেন, সেগুলোকেও উচ্ছেদ করা হবে। জনগণকে ভোগান্তিতে ফেললে, তা কোনোভাবে বরদাস্ত করা হবে না। পরিদর্শনকালে মেয়র আরও বলেন, মাটিকাটা থেকে ভাষানটেক পর্যন্ত আসার সময় দেখা যায়, মাটিকাটায় একশ ফুট রাস্তা, ভাষানটেকে ১০২ ফুট প্রশস্ত রাস্তা। কিন্তু তার মাঝখানে রাজউকের নকশা অনুযায়ী রাস্তা ২০ ফুট থাকার কথা। অথচ এ রাস্তাটির দুইপাশে কয়েক ফুট রাস্তা দখল করে ভবন তৈরি করা হয়েছে। এ মুহূর্তে এখানে রাস্তা আছে মাত্র ৮ থেকে ৯ ফুট। এর ফলে এই সামান্য রাস্তায় ভয়াবহ যানজট তৈরি হয়। এইটুকু রাস্তা পার হতে দীর্ঘ সময় লেগে যায়। আমার কাছে এই এলাকার জনগণ এবং জনপ্রতিনিধিরা এসে অনুরোধ করেছেন, রাস্তা বড় করার জন্য। তাই আজ এখানে এসেছি। এই রাস্তা যদি চওড়া হয়, মানুষ তার উপকার ভোগ করবে। পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালেক মোল্লাহ, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host