1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫

করোনার অজুহাতে অফিসে অনুপস্থিত থাকা যাবে না

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৪১ সময় দর্শন

বিশেষ প্রতিবেদকঃ সারা বিশ্বে শুরু হয়েছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। ইতিমধ্যে বাংলাদেশও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রস্তুতির নির্দেশ দিয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে সতর্ক থাকতে সম্প্রতি নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে করোনা সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি অফিসে উপস্থিত থাকার বিষয়ে করোনার অজুহাত চলবে না বলে নির্দেশনা দেয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কর্মরত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বৈশ্বিক এ মহামারী প্রতিরোধে পাঁচটি অনুশাসন প্রতিপালনেরও নির্দেশনা দেয়া হয়েছে অফিস আদেশে। * কোনো কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ যেমন- জ্বর, সর্দি, কাশি বা অন্যান্য উপসর্গ প্রকাশ পেলে মন্ত্রণালয়ের প্রশাসন শাখাকে অবহিত করে নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে।

 

* কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করাতে হবে এবং পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ হলে কোনো অজুহাতেই অফিসে অনুপস্থিত থাকা যাবে না। * কারও করোনা পজিটিভ হলে সেই কর্মকর্তা-কর্মচারীকে পরবর্তী কোভিড-১৯ নেগেটিভ না হওয়া পর্যন্ত বাসায় অবস্থান করে চিকিৎসা গ্রহণ করতে হবে। রিপোর্ট নেগেটিভ আসলে মন্ত্রণালয়কে অবহিত করে অফিসে উপস্থিত হতে হবে। * কর্মস্থলে অবস্থানকালে আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। * পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ/পজেটিভ যাই হোক মন্ত্রণালয়ের প্রশাসন শাখায় ওই রিপোর্টের অনুলিপি পাঠাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host