1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫

মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাঘাটের নামকরণ করার নির্দেশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৫৪৬ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃ বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাঘাটের নামকরণ করতে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সম্প্রতি নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। নির্দেশপত্রে বলা হয়েছে, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে- বিভিন্ন রাস্তাঘাট বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করার জন্য সকল উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকদের পত্র দিয়ে জানিয়ে দেয়ার সুপারিশ করেছে কমিটি।’ চিঠিতে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিভিন্ন রাস্তাঘাট বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করার জন্য সকল উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকদের পত্র দিয়ে জানিয়ে দেওয়ার সুপারিশ করেছে কমিটি।

 

গত বছরের ২৮ মার্চ স্থানীয় সরকার বিভাগের জারি করা অফিস আদেশ অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় নির্মিত সড়ক ও অন্যান্য অবকাঠামো বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ সংক্রান্ত আবেদন/প্রস্তাব যাচাই-বাছাইক্রমে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের (উন্নয়ন) সভাপতিত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি রয়েছে। এ অবস্থায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ত্রয়োদশ বৈঠকের সিদ্ধান্তের আলোকে সব জেলা/উপজেলার বিভিন্ন রাস্তাঘাট বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিসি ও ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host