1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টানা তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৭ একসঙ্গে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা বড়িসহ মাদক কারবারি আটক কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিলো বাছের মেমোরিয়াল একাডেমি কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন প্রতিবন্ধী সুজন উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রাসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫৪, ধ্বংসস্তূপে চলছে মরিয়া উদ্ধার

একসঙ্গে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১ সময় দর্শন

বাংলাদেশ পুলিশের ৪৯ পরিদর্শক ও সাত সহকারী পুলিশ কমিশনার বা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী তাদের অবসর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অবসরে পাঠানো ৪৯ পুলিশ পরিদর্শক পুলিশের বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত ছিলেন। তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বিশেষ শাখা (এসবি), রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও হাইওয়ে পুলিশের কর্মকর্তাও রয়েছেন।

তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে বহুল আলোচিত খাগড়াছড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পরিদর্শক বি এম ফরমান আলীও রয়েছেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা। দেওয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি প্রভাবশালী ছিলেন এবং কর্মস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের গুরুত্ব না দেওয়ার অভিযোগও রয়েছে।

অবসরে পাঠানো পরিদর্শকদের মধ্যে রয়েছেন গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান, রাজশাহী জেলার তানোর থানার ওসি এস এ মাসুদ পারভেজ, কুমিল্লা হাইওয়ে পুলিশের কুমিরা থানার ওসি মো. জাকির রব্বানী, রাজশাহীর সারদা পুলিশ একাডেমির সি-স্টোরের পরিদর্শক মো. মশিদুর রহমান, সিআইডি ঢাকার পরিদর্শক মো. নান্নু মোল্লা, বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মো. জাবেদুল ইসলাম এবং সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা ঢাকা জেলার পরিদর্শক মো. কামরুল ইসলাম।

এ ছাড়া জামালপুরের কোর্ট পুলিশের মো. আবুল হোসেন, নোয়াখালী সদর সার্কেলের মো. কামরুল ইসলাম মোল্ল্যা, চাঁপাইনবাবগঞ্জের অপরাধ শাখার মো. মুজিবুর রহমান, দেওয়ানগঞ্জ সার্কেলের মো. মজিবর রহমান, গাজীপুর রিজার্ভ অফিসের এ কে এম মিজানুল হক, গাজীপুর জোন ট্যুরিস্ট পুলিশের মো. মীর মোশারফ হোসেন, চাঁদপুর কন্ট্রোল রুমের মো. সফিকুল ইসলাম, সিআইডির মো. মনিরুজ্জামান এবং টাঙ্গাইল কোর্ট পুলিশের মো. আজহারুল ইসলাম সরকার রয়েছেন তালিকায়।

অন্য প্রজ্ঞাপনে একই আইনের আওতায় সাত সহকারী পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন ঢাকা র‍্যাব হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, ঢাকা র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকা আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

প্রজ্ঞাপনে ৪৯ পরিদর্শকের ক্ষেত্রে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশে কর্মরত নির্ধারিত কর্মকর্তারা চাকরির ২৫ বছর পূর্ণ করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। একই আইনের আওতায় সাত সহকারী পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদেরও অবসর দেওয়া হয়।

তাদের অবসর সুবিধা বিধি অনুযায়ী নির্ধারিত হবে এবং আদেশ জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host