1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন প্রতিবন্ধী সুজন উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রাসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫৪, ধ্বংসস্তূপে চলছে মরিয়া উদ্ধার এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেলো যমজ বোন ইরানের বন্দরে যাওয়ার চেষ্টাকারী জাহাজে মার্কিন হামলা বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা চাটমোহরে চারজন সার ব্যবসায়ীকে জরিমানা ‘র’ প্রধানের সফর নিয়ে জল্পনার কিছু নেই, জানালেন জাহেদ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রাসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২ সময় দর্শন

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের আশঙ্কায় দেশের ৪ সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বাসস’কে আজ এ তথ্য জানান।

লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর আকাশ বুধবার সকাল থেকে ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। মঙ্গলবার রাত ৯টা থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একইসঙ্গে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে, বৈরী আবহাওয়ার প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও উত্তাল হয়ে উঠেছে। সাগরে সৃষ্টি হয়েছে বড় বড় ঢেউ, যা তীরে আছড়ে পড়ছে। এতে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে সতর্কতা দেখা দিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়া পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো অথবা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মাহবুবা সুখী বলেন, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। তবে এটি নিম্নচাপে রূপ নেবে কি-না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host