1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫

এপেক্স কারখানার আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে প্রায় সব

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৫৭১ সময় দর্শন

রাজধানীর তেজগাঁওয়ে ভয়াবহ আগুনে পুড়লো এপেক্সের টায়ার কারখানা। পানি সঙ্কটে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে কারখানাটির অধিকাংশ। অগ্নিকাণ্ডে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের বলেন, ‘ভোর ৫টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন নির্বাপণের পাশাপাশি ডাম্পিংয়ের কাজ চলছে। তবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আমরা একটি তদন্ত কমিটি করবো। তদন্ত কমিটিই জানাবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে আগুনের গতিবেগ আর বাড়ার সুযোগ নেই।’

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা। রাজধানীর তেজগাঁওয়ে অ্যাপেক্স টায়ার কারখানায় লাগা আগুন মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে। সময় যত গড়ায় পরিস্থিতি ততই ভয়াবহ রূপ নিতে থাকে। এক এক করে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। কিন্তু পানি সঙ্কটে হিমশিম খেতে হয় দমকলকর্মীদের।

স্থানীয়দের অভিযোগ প্রথমে আগুনের ভয়াবহ কম থাকলেও, বেশি গুরুত্ব না দেয়ার কারণে পরিস্থিতি ক্রমেই খারাপ হয়। অগ্নিকাণ্ডের এক পর্যায়ে কারখানার ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে কোনো ধরনে দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host