1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫

ঢাকা শহরের চারদিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে শিগগিরই: পানি সম্পদ উপদেষ্টা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৪২ সময় দর্শন

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকা শহরের চারদিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে  শিগগিরই।

আজ রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পানি বিষয়ক গ্লোবাল পার্টনার এর প্র্যাকটিস ম্যানেজার সুমিলা গুলায়নির নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

রিজওয়ানা বলেন, এজন্য ইতোমধ্যে ঢাকা শহরের অভ্যন্তরে ৬টি খাল খননের কাজ চলমান রয়েছে।  চলতি বছরই আরো ১২টিসহ মোট ১৯টি খাল দখল ও দূষণমুক্তকরণের কাজ বাস্তবায়ন করা হবে।

এছাড়া ঢাকার চারপাশের  বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা- এ ৪টি নদী দখল ও দূষণমুক্তকরণে কাজ শুরু করা হবে।

উপদেষ্টা আরো বলেন, সবার আগে মানুষের সঙ্গে আস্থা তৈরি করা দরকার। সেটাই প্রথম এজেন্ডা হওয়া উচিত।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একজন প্রকৌশলী আর একজন সমাজকর্মীর মধ্যে সমন্বয় হওয়া দরকার, যাতে করে মানুষের জরুরি প্রয়োজনগুলোতে আন্তরিকতার সাথে সহমর্মী হওয়া যায়।

তিনি বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকার চারপাশের ৪টি নদী দখল ও দূষণমুক্তকরণে বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন।

রিজওয়ানা হাসান আরো বলেন, আমাদের এখানে তিনটি প্রধান সমস্যা— একটি হলো বন্যা ও ভাঙন, একটি হলো সেচের জন্য পানি না পাওয়া, আরেকটি হলো পলি জমা। প্রকল্প গ্রহণের সময় এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ সময় সাক্ষাৎকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) মোহাম্মদ এনায়েত উল্লাহ, অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম চৌবে ও অতিরিক্ত মহাপরিচালক মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host